ঢাকা নিউজ

গোপন অস্ত্রভাণ্ডার অক্ষত দাবি করে যুক্তরাষ্ট্রের ওপর বড় হামলার হুঁশিয়ারি ইরানের

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর ‘খাতাম আল-আনবিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি দাবি করেছেন, ইরানের কৌশলগত ও গোপন অস্ত্রভাণ্ডার এখনো সম্পূর্ণ অক্ষত রয়েছে। তিনি মার্কিন হামলাকে গুরুত্বহীন আখ্যা দিয়ে জানান, ইরানের প্রধান সামরিক উৎপাদন কেন্দ্রগুলো এমন স্থানে অবস্থিত যা যুক্তরাষ্ট্রের ধারণার বাইরে।

এর আগে মঙ্গলবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, গত চার সপ্তাহের যুদ্ধে ইরান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ট্রাম্প আরও উল্লেখ করেন যে, এই সামরিক অভিযানের মূল লক্ষ্য প্রায় অর্জিত এবং যুদ্ধ এখন শেষের পথে। তিনি সাফ জানিয়ে দেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে ইরান পাল্টা বড় ও ধ্বংসাত্মক আঘাত হানার হুমকি দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়েছে, শত্রু পক্ষের পরাজয় ও আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে। ওয়াশিংটন ও ইসরাইলের হামলার জবাবে আরও কঠোর ও বিস্তৃত পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছে তেহরান।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান কয়েক সপ্তাহের যুদ্ধে হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে তারা ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিয়েছে, অন্যদিকে তেহরান বলছে তাদের মূল শক্তি এখনো অপ্রতিরোধ্য। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল ও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

গোপন অস্ত্রভাণ্ডার অক্ষত দাবি করে যুক্তরাষ্ট্রের ওপর বড় হামলার হুঁশিয়ারি ইরানের

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর ‘খাতাম আল-আনবিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি দাবি করেছেন, ইরানের কৌশলগত ও গোপন অস্ত্রভাণ্ডার এখনো সম্পূর্ণ অক্ষত রয়েছে। তিনি মার্কিন হামলাকে গুরুত্বহীন আখ্যা দিয়ে জানান, ইরানের প্রধান সামরিক উৎপাদন কেন্দ্রগুলো এমন স্থানে অবস্থিত যা যুক্তরাষ্ট্রের ধারণার বাইরে।

এর আগে মঙ্গলবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, গত চার সপ্তাহের যুদ্ধে ইরান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ট্রাম্প আরও উল্লেখ করেন যে, এই সামরিক অভিযানের মূল লক্ষ্য প্রায় অর্জিত এবং যুদ্ধ এখন শেষের পথে। তিনি সাফ জানিয়ে দেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে ইরান পাল্টা বড় ও ধ্বংসাত্মক আঘাত হানার হুমকি দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়েছে, শত্রু পক্ষের পরাজয় ও আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে। ওয়াশিংটন ও ইসরাইলের হামলার জবাবে আরও কঠোর ও বিস্তৃত পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছে তেহরান।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান কয়েক সপ্তাহের যুদ্ধে হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে তারা ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিয়েছে, অন্যদিকে তেহরান বলছে তাদের মূল শক্তি এখনো অপ্রতিরোধ্য। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল ও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ