ইরানের ওপর সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের হুমকির মুখে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের আধা-সামরিক বাহিনী এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে। 'কাদিরভতসি' নামে পরিচিত এই বাহিনী জানিয়েছে, মার্কিন আগ্রাসন মোকাবিলায় তারা ইরানের সশস্ত্র বাহিনীকে সরাসরি সহায়তা করতে প্রস্তুত। চেচেন নেতা রমজান কাদিরভের অনুগত এই যোদ্ধারা এই লড়াইকে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে একটি 'ধর্মীয় যুদ্ধ' বা 'জিহাদ' হিসেবে অভিহিত করেছেন।
চেচেন যোদ্ধারা মূলত রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের একটি অত্যন্ত শক্তিশালী ও দুর্ধর্ষ আধা-সামরিক বাহিনী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ অনুসারী রমজান কাদিরভের নেতৃত্বে পরিচালিত এই বাহিনী গেরিলা যুদ্ধ এবং সন্ত্রাসদমন অভিযানে বিশেষভাবে পারদর্শী। এর আগে ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতময় পরিস্থিতিতে রাশিয়ার পক্ষে লড়াই করে তারা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।
এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর ‘খাতাম আল-আনবিয়া’ সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি মার্কিন হুমকিকে উড়িয়ে দিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, কোনো বিদেশি শক্তি ইরানের মাটিতে পা রাখার দুঃসাহস দেখালে তাদের কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে। জোলফাঘারি আরও দাবি করেন, মার্কিন হামলায় ইরানের কৌশলগত কোনো ক্ষতি হয়নি এবং তাদের প্রধান সামরিক স্থাপনাগুলো এখনো সম্পূর্ণ অক্ষত ও গোপন রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইসরাইল ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থল সৈন্য পাঠানোর ইঙ্গিত দেওয়ার পর থেকেই এই অঞ্চলের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এই সংকটময় পরিস্থিতিতেই চেচেন যোদ্ধাদের ইরানের পক্ষে দাঁড়ানোর ঘোষণা যুদ্ধের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন