আগামী ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মিশরের বিপক্ষে স্পেনের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গ্যালারি থেকে ভেসে আসা মুসলিমবিরোধী স্লোগান ফুটবল বিশ্বে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। বার্সেলোনার মাঠে অনুষ্ঠিত এই গোলশূন্য ড্র হওয়া ম্যাচের ফলাফলের চেয়েও দর্শকদের করা ধর্মীয় বিদ্বেষমূলক আচরণ এখন আলোচনার মূল কেন্দ্রে পরিণত হয়েছে।
বার্সেলোনার মুসলিম ফুটবলার লামিনে ইয়ামাল এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। ১৮ বছর বয়সী এই তারকা স্পষ্ট জানিয়েছেন, একজন মুসলিম হিসেবে এ ধরনের বক্তব্য তাকে ব্যথিত করেছে এবং স্টেডিয়ামে ধর্ম ব্যবহার করে অন্যকে অপমান করা মূলত চরম অজ্ঞতা ও বৈষম্যের পরিচয়।
ঘটনার পর রিয়াল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে এই আচরণের নিন্দা জানিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং আইনমন্ত্রী ফেলিক্স বোলানিওস এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে বলেছেন, যারা এ ধরনের স্লোগান দিচ্ছে তারা সমাজে কেবল সহিংসতাই ছড়াচ্ছে।
কাতালুনিয়ার ক্রীড়ামন্ত্রী বার্নি আলভারেজ ইয়ামালের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে উল্লেখ করেছেন যে, এই ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে কাতালান পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও ঘটনার রিপোর্ট গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
মরোক্কান বাবা ও ইকুয়েটোরিয়াল গিনির মায়ের সন্তান ইয়ামাল ছোটবেলা থেকেই স্পেনের হয়ে খেলছেন এবং ইউরো ২০২৪ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফিফা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেও ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে স্পেনের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন