জাতীয় সংসদ প্রাঙ্গণে পেছন থেকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
সংসদ সদস্য হানজালা স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করে জানান, গত ৩০ মার্চ স্পিকারের সহধর্মিণীর জানাজায় অংশ নিতে তিনি সংসদের দক্ষিণ প্লাজা দিয়ে ভেতরে ঢোকার সময় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন। পেছন থেকে কেউ একজন তাকে ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’ বলে সম্বোধন করে, যা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, সম্ভবত মাথায় পাগড়ি এবং গায়ে সাদা পাঞ্জাবি থাকার কারণেই তাকে এমন কটাক্ষ করা হয়েছে। তবে তিনি জোর দিয়ে উল্লেখ করেন যে, আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনোভাবেই জঙ্গিবাদ বা জঙ্গির প্রতীক হতে পারে না। সংসদের একজন বর্তমান সদস্যকে এভাবে সম্বোধন করা সংসদের মান ক্ষুণ্ন করার শামিল বলে তিনি মন্তব্য করেন।
তদন্তের দাবি জানিয়ে হানজালা বলেন, সেখানে প্রশাসন উপস্থিত ছিল এবং সংসদের সিসিটিভি ফুটেজও রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে এই ঘটনার পেছনে কারা জড়িত তা শনাক্ত করে সঠিক তদন্তের নির্দেশনা দেওয়ার জন্য তিনি স্পিকারের কাছে অনুরোধ জানান।
বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে স্পিকার তাকে বিশেষ অধিকার প্রশ্নে একটি নোটিশ দেওয়ার পরামর্শ দিয়েছেন। স্পিকার আশ্বস্ত করেছেন যে, নিয়ম অনুযায়ী নোটিশ প্রদান করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন