দক্ষিণ লেবাননে সম্ভাব্য স্থল অভিযান ও দখল পরিকল্পনা থেকে সরে আসতে ইসরাইলকে কড়া সতর্কবার্তা দিয়েছে কানাডা ও ফ্রান্স। দেশ দুটি জোর দিয়ে জানিয়েছে, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা অবশ্যই রক্ষা করতে হবে। ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের ভেতরে প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হওয়ার প্রস্তুতির খবরের প্রেক্ষাপটে এই আন্তর্জাতিক প্রতিক্রিয়া এলো।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননের প্রতি সংহতি জানিয়ে সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী ও শান্তিরক্ষীদের সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো ইসরাইলকে পরিকল্পিত দখল অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন যে, এতে মানবিক সংকট ও সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ লিতানি নদী পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, উত্তর ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত হলেই ওই অঞ্চলের বাসিন্দারা ফিরতে পারবেন। পাশাপাশি দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ দক্ষিণ লেবাননকে ইসরাইলের সঙ্গে যুক্ত করার এবং সীমান্ত লিতানি নদী পর্যন্ত বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন কাসমিয়েহ সেতুতে বোমা হামলাকে সম্ভাব্য স্থল অভিযানের পূর্বাভাস হিসেবে উল্লেখ করেছেন। সাম্প্রতিক বিমান হামলায় দক্ষিণ লেবাননের সেতু, ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবারের হামলায় আদলুন, মিয়েহ মিয়েহ শরণার্থী শিবির এবং হাব্বুশ এলাকায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়ে গত কয়েক সপ্তাহের ইসরাইলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ১ হাজার ৭২ জনে দাঁড়িয়েছে। এই সংঘাতের ফলে এখন পর্যন্ত প্রায় ৩,০০০ মানুষ আহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কানাডা ও ফ্রান্স পরিস্থিতি আরও অবনতি ঠেকাতে এখনই উত্তেজনা কমানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরি বলে মত দিয়েছে।

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন