ঢাকা নিউজ

চীনা নাগরিকদের কারিগরি সহায়তায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্রতর হওয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তারা এমন উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানাল।

বিস্ময়কর বিষয় হলো, ইরানকে এই ‘অসাধ্য’ সাধনে সরাসরি সহায়তা করছেন চীনের সাধারণ নাগরিকরা। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন চীনা নাগরিকরা স্বেচ্ছায় অনলাইন মাধ্যমে ইরানকে কারিগরি বুদ্ধি ও পরামর্শ দিচ্ছেন।

গত ১৪ মার্চ চীনের সামাজিক মাধ্যমে একটি বিস্তারিত টিউটোরিয়াল ভিডিও ভাইরাল হয়। ‘লাওহু টকস ওয়ার্ল্ড’ নামের একটি অ্যাকাউন্ট থেকে তৈরি করা সেই ভিডিওতে স্পষ্টভাবে দেখানো হয়, কীভাবে কম খরচের অস্ত্র ব্যবহার করে মার্কিন স্টেলথ যুদ্ধবিমান এফ-৩৫ ধ্বংস করা সম্ভব। ভিডিওটিতে বিশেষ নজর কেড়েছে ফার্সি সাবটাইটেল, যা সরাসরি ইরানকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে।

ভিডিওটি প্রকাশের মাত্র পাঁচ দিন পর, গত ১৯ মার্চ ইরান দাবি করে যে তারা একটি মার্কিন এফ-৩৫ বিমানে সফলভাবে আঘাত হেনেছে। কোটি কোটি বার দেখা সেই ভিডিওর তথ্যের সাথে এই সফলতার এক অদ্ভুত যোগসূত্র লক্ষ্য করা যাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীনা সামাজিক মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে দক্ষ ব্যক্তিরা নিয়মিত ইরানের যুদ্ধ প্রচেষ্টাকে সহায়তা করতে কন্টেন্ট শেয়ার করছেন। বিশেষজ্ঞরা এটিকে নতুন ধরনের এক ‘অনানুষ্ঠানিক যুদ্ধসহায়তা’ হিসেবে দেখছেন, যেখানে কোনো সরকারি কাঠামো ছাড়াই ইন্টারনেটের মাধ্যমে একদল দক্ষ মানুষ যুদ্ধের গতিপ্রকৃতি বদলে দেওয়ার চেষ্টা করছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

চীনা নাগরিকদের কারিগরি সহায়তায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্রতর হওয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তারা এমন উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানাল।

বিস্ময়কর বিষয় হলো, ইরানকে এই ‘অসাধ্য’ সাধনে সরাসরি সহায়তা করছেন চীনের সাধারণ নাগরিকরা। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন চীনা নাগরিকরা স্বেচ্ছায় অনলাইন মাধ্যমে ইরানকে কারিগরি বুদ্ধি ও পরামর্শ দিচ্ছেন।

গত ১৪ মার্চ চীনের সামাজিক মাধ্যমে একটি বিস্তারিত টিউটোরিয়াল ভিডিও ভাইরাল হয়। ‘লাওহু টকস ওয়ার্ল্ড’ নামের একটি অ্যাকাউন্ট থেকে তৈরি করা সেই ভিডিওতে স্পষ্টভাবে দেখানো হয়, কীভাবে কম খরচের অস্ত্র ব্যবহার করে মার্কিন স্টেলথ যুদ্ধবিমান এফ-৩৫ ধ্বংস করা সম্ভব। ভিডিওটিতে বিশেষ নজর কেড়েছে ফার্সি সাবটাইটেল, যা সরাসরি ইরানকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে।

ভিডিওটি প্রকাশের মাত্র পাঁচ দিন পর, গত ১৯ মার্চ ইরান দাবি করে যে তারা একটি মার্কিন এফ-৩৫ বিমানে সফলভাবে আঘাত হেনেছে। কোটি কোটি বার দেখা সেই ভিডিওর তথ্যের সাথে এই সফলতার এক অদ্ভুত যোগসূত্র লক্ষ্য করা যাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীনা সামাজিক মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে দক্ষ ব্যক্তিরা নিয়মিত ইরানের যুদ্ধ প্রচেষ্টাকে সহায়তা করতে কন্টেন্ট শেয়ার করছেন। বিশেষজ্ঞরা এটিকে নতুন ধরনের এক ‘অনানুষ্ঠানিক যুদ্ধসহায়তা’ হিসেবে দেখছেন, যেখানে কোনো সরকারি কাঠামো ছাড়াই ইন্টারনেটের মাধ্যমে একদল দক্ষ মানুষ যুদ্ধের গতিপ্রকৃতি বদলে দেওয়ার চেষ্টা করছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ