ঢাকা নিউজ

মুসলিম পোশাকে কিমের পরিবারের ঈদ শুভেচ্ছা: ভাইরাল ছবির নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন এবং তার পরিবার মুসলিমদের ধর্মীয় পোশাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছেন—এমন একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এই ছবিটিকে অনেকেই সত্য বলে বিশ্বাস করছেন। বিশেষ করে শামিম হোসেন নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করার পর এটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

ছড়িয়ে পড়া ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে এতে বেশ কিছু প্রযুক্তিগত অসংগতি ধরা পড়ে। ছবিতে থাকা ব্যক্তিদের আঙুলের গঠন এবং পায়ের অবস্থানে অস্বাভাবিকতা দেখা গেছে। এছাড়া ছবির ব্যাকগ্রাউন্ডে সামরিক কর্মকর্তা, সাঁজোয়া যান এবং একই খুঁটিতে ইরান ও উত্তর কোরিয়ার দুটি করে পতাকার মাথা থাকার মতো অসংগতিগুলো ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। মূলত এ ধরনের ভুলগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত ছবিতে প্রায়ই লক্ষ্য করা যায়।

অনুসন্ধানে দেখা গেছে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বা আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সংবাদ সংস্থায় কিম জং উনের সপরিবারে ঈদ শুভেচ্ছা জানানোর কোনো খবর প্রকাশিত হয়নি। এছাড়া কিম জং উনের স্ত্রী ও মেয়ের সাম্প্রতিক সময়ের প্রকৃত ছবির সাথে ভাইরাল এই ছবির চেহারার কোনো মিল পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত হতে ফ্যাক্টচেক টিম ‘হাইভ মডারেশন’ নামক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মের সহায়তা নিয়েছে। পরীক্ষায় দেখা গেছে, ভাইরাল হওয়া ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশ। অর্থাৎ, উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মুসলিম পোশাকে ঈদের শুভেচ্ছা জানানোর দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ছবিটি কৃত্রিমভাবে তৈরি করা একটি ভুয়া ছবি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

মুসলিম পোশাকে কিমের পরিবারের ঈদ শুভেচ্ছা: ভাইরাল ছবির নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন এবং তার পরিবার মুসলিমদের ধর্মীয় পোশাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছেন—এমন একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এই ছবিটিকে অনেকেই সত্য বলে বিশ্বাস করছেন। বিশেষ করে শামিম হোসেন নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করার পর এটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

ছড়িয়ে পড়া ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে এতে বেশ কিছু প্রযুক্তিগত অসংগতি ধরা পড়ে। ছবিতে থাকা ব্যক্তিদের আঙুলের গঠন এবং পায়ের অবস্থানে অস্বাভাবিকতা দেখা গেছে। এছাড়া ছবির ব্যাকগ্রাউন্ডে সামরিক কর্মকর্তা, সাঁজোয়া যান এবং একই খুঁটিতে ইরান ও উত্তর কোরিয়ার দুটি করে পতাকার মাথা থাকার মতো অসংগতিগুলো ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। মূলত এ ধরনের ভুলগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত ছবিতে প্রায়ই লক্ষ্য করা যায়।

অনুসন্ধানে দেখা গেছে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বা আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সংবাদ সংস্থায় কিম জং উনের সপরিবারে ঈদ শুভেচ্ছা জানানোর কোনো খবর প্রকাশিত হয়নি। এছাড়া কিম জং উনের স্ত্রী ও মেয়ের সাম্প্রতিক সময়ের প্রকৃত ছবির সাথে ভাইরাল এই ছবির চেহারার কোনো মিল পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত হতে ফ্যাক্টচেক টিম ‘হাইভ মডারেশন’ নামক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মের সহায়তা নিয়েছে। পরীক্ষায় দেখা গেছে, ভাইরাল হওয়া ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশ। অর্থাৎ, উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মুসলিম পোশাকে ঈদের শুভেচ্ছা জানানোর দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ছবিটি কৃত্রিমভাবে তৈরি করা একটি ভুয়া ছবি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ