পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি পুলিশ স্টেশনের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও একটি শিশু রয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, এই হামলায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
নিরাপত্তা কর্মকর্তাদের মতে, বান্নুর ডোমাইল পুলিশ স্টেশনকে লক্ষ্য করে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ সংশ্লিষ্ট জঙ্গিরা এই হামলা চালায়। তবে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই হামলাটি ব্যর্থ হলেও এর আঘাতে প্রাণ হারান নিরীহ পাঁচ বেসামরিক নাগরিক। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা ও উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ সরানো এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। পুরো এলাকাটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।
এই সহিংসতার ঘটনাটি এমন সময়ে ঘটলো যখন ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে যে, গত দুই দিনে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ধারাবাহিক অভিযানে অন্তত ২১ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন