ঢাকা নিউজ

সুদানে হাসপাতালে ড্রোন হামলায় ৭ চিকিৎসাকর্মীসহ নিহত ১০

ছবি : সংগৃহীত

সুদানের দক্ষিণ-মধ্যাঞ্চলের হোয়াইট নাইল অঙ্গরাজ্যের আল জাবালাইন হাসপাতালে বৃহস্পতিবার এক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদআউট বর্ডারস (এমএসএফ) শুক্রবার এই হামলার নিন্দা জানিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

এমএসএফ-এর বিবৃতিতে জানানো হয়েছে, হাসপাতালে দুটি ড্রোন আঘাত হানে, যার একটি অপারেশন থিয়েটারে এবং অন্যটি মাতৃত্বকালীন ওয়ার্ডে। সংস্থাটি এই হামলার জন্য দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করেছে।

নিহত ১০ জনের মধ্যে ৭ জনই চিকিৎসাকর্মী, যাদের মধ্যে কেউ কেউ আগে এমএসএফ-এর সঙ্গে কর্মরত ছিলেন। শিশুদের টিকাদান কর্মসূচি চলাকালে এই হামলার ঘটনা ঘটায় একে অত্যন্ত মর্মান্তিক ও অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে সংস্থাটি।

একই দিনে হোয়াইট নাইল প্রদেশের রাজধানী রাবাকে একটি মেডিকেল সরঞ্জাম গুদামেও হামলা চালানো হয়েছে। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর মতে, মার্চ মাস থেকে বিভিন্ন প্রদেশে ড্রোন হামলার পুনরাবৃত্তির ফলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের পর সুদানে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ওপর ২০০টিরও বেশি হামলা চালানো হয়েছে। গত মাসেই দারফুর অঞ্চলের একটি হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ অন্তত ৭০ জন নিহত হন।

সুদানের সংস্কৃতি, তথ্য ও পর্যটনমন্ত্রী খালিদ আলেইসি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আরএসএফ-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানানোর পাশাপাশি দায়ীদের বিচারের আওতায় আনার দাবি তুলেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

সুদানে হাসপাতালে ড্রোন হামলায় ৭ চিকিৎসাকর্মীসহ নিহত ১০

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সুদানের দক্ষিণ-মধ্যাঞ্চলের হোয়াইট নাইল অঙ্গরাজ্যের আল জাবালাইন হাসপাতালে বৃহস্পতিবার এক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদআউট বর্ডারস (এমএসএফ) শুক্রবার এই হামলার নিন্দা জানিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

এমএসএফ-এর বিবৃতিতে জানানো হয়েছে, হাসপাতালে দুটি ড্রোন আঘাত হানে, যার একটি অপারেশন থিয়েটারে এবং অন্যটি মাতৃত্বকালীন ওয়ার্ডে। সংস্থাটি এই হামলার জন্য দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করেছে।

নিহত ১০ জনের মধ্যে ৭ জনই চিকিৎসাকর্মী, যাদের মধ্যে কেউ কেউ আগে এমএসএফ-এর সঙ্গে কর্মরত ছিলেন। শিশুদের টিকাদান কর্মসূচি চলাকালে এই হামলার ঘটনা ঘটায় একে অত্যন্ত মর্মান্তিক ও অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে সংস্থাটি।

একই দিনে হোয়াইট নাইল প্রদেশের রাজধানী রাবাকে একটি মেডিকেল সরঞ্জাম গুদামেও হামলা চালানো হয়েছে। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর মতে, মার্চ মাস থেকে বিভিন্ন প্রদেশে ড্রোন হামলার পুনরাবৃত্তির ফলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের পর সুদানে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ওপর ২০০টিরও বেশি হামলা চালানো হয়েছে। গত মাসেই দারফুর অঞ্চলের একটি হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ অন্তত ৭০ জন নিহত হন।

সুদানের সংস্কৃতি, তথ্য ও পর্যটনমন্ত্রী খালিদ আলেইসি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আরএসএফ-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানানোর পাশাপাশি দায়ীদের বিচারের আওতায় আনার দাবি তুলেছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ