ইসরাইল ও ওয়াশিংটনের যৌথ আগ্রাসনের ৩৫তম দিনে শুক্রবার দিবাগত রাতে ইসরাইলের মধ্যভাগে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় তেল আবিবসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে জানমালের ক্ষয়ক্ষতিসহ অন্তত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তেল আবিবের নিকটবর্তী বেনি ব্রাক এলাকায় একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে প্রকাণ্ড অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। কাঁচের টুকরোর আঘাতে সেখানে একজন আহত হয়েছেন এবং অন্তত ১৭টি স্থানে ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলে ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে।
ক্ষেপণাস্ত্রের আঘাতে রোশ হায়াইন এলাকার একটি আবাসিক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়। এছাড়া একটি কিন্ডারগার্টেনের কাছেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
হামলার প্রভাবে গিভাতায়িম ও তেল আবিবের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রামাত গানে একটি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। বেনি ব্রাক এলাকায় বেশ কিছু যানবাহনেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
এর আগে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমির একটি শিল্পাঞ্চলে ইরানের অপর একটি ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্য ইসরাইলের বিস্তীর্ণ এলাকা এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন