ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধে গত শুক্রবার পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই হতাহতের খবর নিশ্চিত করেছে।
পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধে এখন পর্যন্ত মোট ৩৬৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৪৭ জনই স্থলবাহিনীর সদস্য। এছাড়া নৌবাহিনীর ৬৩ জন, বিমান বাহিনীর ৩৬ জন এবং মেরিন কোরের ১৯ জন সদস্য এই তালিকায় রয়েছেন।
এদিকে গতকাল ইরানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা ঘটেছে। তবে এই বিমান বিধ্বংসী অভিযানে কোনো সেনা হতাহত হয়েছেন কি না, কিংবা বর্তমান তালিকার বাইরে নতুন কোনো ক্ষয়ক্ষতি আছে কি না—সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের ৩৫তম দিনে এই বিশাল সংখ্যক মার্কিন সেনা হতাহতের খবর সামনে এলো। মধ্যপ্রাচ্যের এই সংঘাতময় পরিস্থিতিতে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির এই পরিসংখ্যানটি আন্তর্জাতিক মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন