ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের দুই ক্রুর মধ্যে একজনকে উদ্ধারের দাবি করেছে মার্কিন বিশেষ বাহিনী। শুক্রবার সকালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশের আকাশ দিয়ে উড়ে যাওয়া এই যুদ্ধবিমানটি ভূপাতিত করার পর উদ্ধার অভিযান শুরু হয়।
মার্কিন গণমাধ্যম সিবিএস ও অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, বিমানে থাকা দুই ক্রুর মধ্যে একজনকে ইতোমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ থাকা দ্বিতীয় ক্রুর সন্ধানে এখনও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে বলে অজ্ঞাত সূত্রের বরাতে জানানো হয়েছে।
ভূপাতিত এফ-১৫ই মডেলের এই যুদ্ধবিমানে সাধারণত সামনে একজন পাইলট এবং পেছনে একজন অস্ত্র-ব্যবস্থাপনা কর্মকর্তা দায়িত্ব পালন করেন। সিএনএন-এর তথ্যমতে, ইরানি গণমাধ্যমে প্রকাশিত ধ্বংসাবশেষের ছবি বিশ্লেষণ করে এটি এফ-১৫ যুদ্ধবিমান বলেই নিশ্চিত হওয়া গেছে, যদিও কিছু ইরানি সূত্র একে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বলে দাবি করেছিল।
এই ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে গণমাধ্যমগুলো জানিয়েছে। তবে বিমান ভূপাতিত হওয়া বা ক্রু উদ্ধারের বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যৌথ হামলার মধ্যে এই যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনাটি আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। দ্বিতীয় ক্রুকে উদ্ধারে মার্কিন বাহিনীর তৎপরতা এখনও চলছে।

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন