ঢাকা নিউজ

পাকিস্তানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ছবি : সংগৃহীত

শুক্রবার রাতে রাজধানী ইসলামাবাদসহ পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানিয়েছে, রিখটার স্কেলে ৬.১ মাত্রার এই কম্পনটি স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এবং এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার। পাকিস্তান ছাড়াও আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ভারতের রাজধানী দিল্লিতেও এই কম্পন অনুভূত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স নিশ্চিত করেছে।

পাকিস্তানের রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুজাফফরাবাদ এবং স্কারদুসহ প্রধান শহরগুলোতে তীব্র কম্পন অনুভূত হয়। এছাড়া ইসলামাবাদ, মুরি, ট্যাক্সিলা, ফয়সালাবাদ ও মুলতানেও আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

পাঞ্জাব প্রদেশের সারগোধা, চাকওয়াল, ঝেলাম ও খানেওয়ালসহ বিভিন্ন জেলা এবং খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের সোয়াত, মানসেহরা ও অ্যাবোটাবাদসহ অধিকাংশ এলাকায় ভূমিকম্পের প্রভাব পড়ে। গিলগিট-বালতিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন উপত্যকাতেও শক্তিশালী কম্পন ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত এই দুর্যোগে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বিস্তৃত অঞ্চল জুড়ে শক্তিশালী কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

পাকিস্তানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

শুক্রবার রাতে রাজধানী ইসলামাবাদসহ পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানিয়েছে, রিখটার স্কেলে ৬.১ মাত্রার এই কম্পনটি স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এবং এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার। পাকিস্তান ছাড়াও আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ভারতের রাজধানী দিল্লিতেও এই কম্পন অনুভূত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স নিশ্চিত করেছে।

পাকিস্তানের রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুজাফফরাবাদ এবং স্কারদুসহ প্রধান শহরগুলোতে তীব্র কম্পন অনুভূত হয়। এছাড়া ইসলামাবাদ, মুরি, ট্যাক্সিলা, ফয়সালাবাদ ও মুলতানেও আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

পাঞ্জাব প্রদেশের সারগোধা, চাকওয়াল, ঝেলাম ও খানেওয়ালসহ বিভিন্ন জেলা এবং খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের সোয়াত, মানসেহরা ও অ্যাবোটাবাদসহ অধিকাংশ এলাকায় ভূমিকম্পের প্রভাব পড়ে। গিলগিট-বালতিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন উপত্যকাতেও শক্তিশালী কম্পন ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত এই দুর্যোগে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বিস্তৃত অঞ্চল জুড়ে শক্তিশালী কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ