সংযুক্ত আরব আমিরাতের দুবাই মেরিনাতে আজ শনিবার সকালে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে ছোড়া এই হামলা প্রতিহত করার চেষ্টা করে আমিরাত কর্তৃপক্ষ। তবে প্রতিহত করা মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ দুবাই মেরিনার একটি ভবনে গিয়ে আঘাত হানে।
দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ভবনে ধ্বংসাবশেষ আছড়ে পড়লেও সেখানে কোনো অগ্নিকাণ্ড বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শুক্রবার আমিরাতের রাজধানী আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানের পৃথক এক হামলায় হতাহতের ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় একজন মিসরীয় নাগরিক নিহত এবং দুই পাকিস্তানি ও দুই মিসরীয়সহ চারজন আহত হয়েছেন।
হাবসান গ্যাস স্থাপনাটি সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস প্রসেসিং কেন্দ্র। শুক্রবারের ওই হামলার পর সেখানে ভয়াবহ আগুন ধরে যায় এবং স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ও তাদের মিত্রদের অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।
প্রাথমিকভাবে ইরানের এই আক্রমণ শুধুমাত্র সামরিক অবকাঠামোতে সীমাবদ্ধ থাকলেও, এখন তারা বাণিজ্যিক ও কৌশলগত স্থাপনাগুলোতেও হামলা চালাচ্ছে। নিজেদের বাণিজ্যিক স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার পর ইরান এখন নিয়মিতভাবে এই অঞ্চলে মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার হুমকি দিচ্ছে।

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন