ঢাকা নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে সংলাপে বসার প্রস্তাব নাকচ করল ইরান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় সংলাপে বসার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা ইরানের অসম্মতিতে ভেস্তে যেতে বসেছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে কোনো প্রতিনিধি পাঠাতে তারা আগ্রহী নয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর মার্চের প্রথম সপ্তাহ থেকে পাকিস্তান, মিসর ও তুরস্ক মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছিল। মার্কিন কর্মকর্তাদের আহ্বানে এই প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করছিল পাকিস্তান। গত মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫টি পয়েন্ট সম্বলিত একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই প্রস্তাবের ওপর ভিত্তি করে এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের সরাসরি সংবাদের কথা ছিল। তবে শুক্রবার ইরানি কর্মকর্তারা পাকিস্তানকে জানিয়েছেন, তারা এই বৈঠকে অংশ নেবেন না। তাদের মতে, ট্রাম্পের শান্তি প্রস্তাবে যেসব দাবি করা হয়েছে, তার অধিকাংশই তেহরানের কাছে গ্রহণযোগ্য নয়।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, এই সংলাপের জন্য ওয়াশিংটন সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। এমনকি ইরান হরমুজ প্রণালি থেকে অবরোধ তুলে নিলে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করবে— এমন একটি খসড়া প্রস্তাবও তৈরি রাখা হয়েছিল।

উল্লেখ্য, গত বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধবিরতি চেয়েছেন। তবে পরদিনই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে 'ভুয়া ও ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করে। ফলে মধ্যস্থতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা এখন অনিশ্চয়তার মুখে পড়ল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে সংলাপে বসার প্রস্তাব নাকচ করল ইরান

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় সংলাপে বসার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা ইরানের অসম্মতিতে ভেস্তে যেতে বসেছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে কোনো প্রতিনিধি পাঠাতে তারা আগ্রহী নয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর মার্চের প্রথম সপ্তাহ থেকে পাকিস্তান, মিসর ও তুরস্ক মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছিল। মার্কিন কর্মকর্তাদের আহ্বানে এই প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করছিল পাকিস্তান। গত মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫টি পয়েন্ট সম্বলিত একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই প্রস্তাবের ওপর ভিত্তি করে এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের সরাসরি সংবাদের কথা ছিল। তবে শুক্রবার ইরানি কর্মকর্তারা পাকিস্তানকে জানিয়েছেন, তারা এই বৈঠকে অংশ নেবেন না। তাদের মতে, ট্রাম্পের শান্তি প্রস্তাবে যেসব দাবি করা হয়েছে, তার অধিকাংশই তেহরানের কাছে গ্রহণযোগ্য নয়।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, এই সংলাপের জন্য ওয়াশিংটন সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। এমনকি ইরান হরমুজ প্রণালি থেকে অবরোধ তুলে নিলে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করবে— এমন একটি খসড়া প্রস্তাবও তৈরি রাখা হয়েছিল।

উল্লেখ্য, গত বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধবিরতি চেয়েছেন। তবে পরদিনই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে 'ভুয়া ও ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করে। ফলে মধ্যস্থতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা এখন অনিশ্চয়তার মুখে পড়ল।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ