চাঁদের উদ্দেশ্যে যাত্রারত আর্টেমিস মিশনের চার নভোচারী পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী পথের গুরুত্বপূর্ণ অর্ধেক দূরত্ব অতিক্রম করেছেন বলে নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১টার দিকে নাসার মিশন কন্ট্রোল থেকে নভোচারীদের জানানো হয় যে, তাঁরা এখন পৃথিবীর তুলনায় চাঁদের বেশি কাছাকাছি অবস্থান করছেন। নাসার সরাসরি সম্প্রচারেও এই মাইলফলক অর্জনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নাসার তথ্য অনুযায়ী, মহাকাশযানটি উৎক্ষেপণের প্রায় দুই দিন পাঁচ ঘণ্টা ২৪ মিনিট পর এই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়। বর্তমানে নভোচারীদের বহনকারী ওরিয়ন স্পেসক্রাফটটি পৃথিবী থেকে প্রায় ২ লাখ ১৯ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে বলে নাসার অনলাইন ড্যাশবোর্ড সূত্রে জানা গেছে। এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে নভোচারী ক্রিস্টিয়ান কোচ জানিয়েছেন, ডকিং হ্যাচ থেকে এখন চাঁদকে অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যা তাঁদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা।
সামাজিক যোগাযোগমাধ্যমেও নাসা এই সফলতার কথা জানিয়ে বলেছে যে, তারা এখন পথের ঠিক অর্ধেকটা পেরিয়ে এসেছে। ঐতিহাসিক এই চন্দ্র অভিযানের অগ্রগতি বর্তমানে সারা বিশ্বের মহাকাশ প্রেমীদের নজর কেড়েছে। আল-জাজিরার বরাতে নাসার এই অগ্রগতির খবরটি আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন