ঢাকা নিউজ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা: ৫ শতাধিক ড্রোন ও মিসাইল বর্ষণে নিহত ১০

ছবি : সংগৃহীত

ইউক্রেনজুড়ে রাশিয়ার নতুন করে চালানো তীব্র হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম 'দ্য ডন' জানিয়েছে, গত চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়া সাধারণত রাতে হামলা চালালেও, সম্প্রতি দিনের বেলা আক্রমণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দিনের আলোতেই ইউক্রেনের বিভিন্ন প্রান্তে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়।

ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এই অভিযানে রুশ বাহিনী ৫ শতাধিক ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ক্যাথলিক ইস্টারের পবিত্র সময়ে যখন আকাশে নীরবতা থাকার কথা, তখন রাশিয়া সেই পরিবেশকে অশান্ত ও উত্তেজনাকর করে তুলেছে।

হামলার ভয়াবহতা সম্পর্কে কিয়েভ অঞ্চলের গভর্নর মাইকোলা কালাশনিক জানান, কিয়েভে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। এমনকি একটি পশু চিকিৎসা কেন্দ্রে আঘাত হানায় ২০টি প্রাণীর মৃত্যু হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে ৩ জন, ঝিতোমির অঞ্চলে ১ জন এবং খারকিভ, দোনেৎস্ক ও খেরসনসহ সম্মুখ সারির অঞ্চলগুলোতে আরও ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা গেছে, আবাসিক ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহুতল ভবনের অংশবিশেষ ধসে পড়ে ধ্বংসস্তূপ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিয়েভ অঞ্চলের ওবুখিভে একটি আবাসিক ভবনে এবং ভিশনেভেতে একটি কিন্ডারগার্টেন ও স্কুলের মাঝামাঝি এলাকায় ড্রোন আঘাত হেনেছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর অনেক বাসিন্দা মেট্রো স্টেশন ও বেজমেন্টে আশ্রয় নিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা: ৫ শতাধিক ড্রোন ও মিসাইল বর্ষণে নিহত ১০

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

ইউক্রেনজুড়ে রাশিয়ার নতুন করে চালানো তীব্র হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম 'দ্য ডন' জানিয়েছে, গত চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়া সাধারণত রাতে হামলা চালালেও, সম্প্রতি দিনের বেলা আক্রমণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দিনের আলোতেই ইউক্রেনের বিভিন্ন প্রান্তে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়।

ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এই অভিযানে রুশ বাহিনী ৫ শতাধিক ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ক্যাথলিক ইস্টারের পবিত্র সময়ে যখন আকাশে নীরবতা থাকার কথা, তখন রাশিয়া সেই পরিবেশকে অশান্ত ও উত্তেজনাকর করে তুলেছে।

হামলার ভয়াবহতা সম্পর্কে কিয়েভ অঞ্চলের গভর্নর মাইকোলা কালাশনিক জানান, কিয়েভে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। এমনকি একটি পশু চিকিৎসা কেন্দ্রে আঘাত হানায় ২০টি প্রাণীর মৃত্যু হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে ৩ জন, ঝিতোমির অঞ্চলে ১ জন এবং খারকিভ, দোনেৎস্ক ও খেরসনসহ সম্মুখ সারির অঞ্চলগুলোতে আরও ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা গেছে, আবাসিক ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহুতল ভবনের অংশবিশেষ ধসে পড়ে ধ্বংসস্তূপ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিয়েভ অঞ্চলের ওবুখিভে একটি আবাসিক ভবনে এবং ভিশনেভেতে একটি কিন্ডারগার্টেন ও স্কুলের মাঝামাঝি এলাকায় ড্রোন আঘাত হেনেছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর অনেক বাসিন্দা মেট্রো স্টেশন ও বেজমেন্টে আশ্রয় নিয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ