ঢাকা নিউজ

নিখোঁজ পাইলট উদ্ধারে যাওয়া আরও একটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল ইরান

ছবি : সংগৃহীত

ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ জেটের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, নিখোঁজ পাইলটের সন্ধানে পরিচালিত উদ্ধার অভিযানে বাধা দিতে গিয়ে তারা এই বিমানটিকে লক্ষ্যবস্তু করেছে।

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসি জানায়, উদ্ধার অভিযানে নিয়োজিত বিমানটি ইসফাহানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত করা হয়েছে। সংবাদ সংস্থাটি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া ওড়ার ছবি পোস্ট করে একে ‘ট্রাম্পের বিশাল পরাজয় ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছে।

উলেখ্য যে, গত ৩ এপ্রিল এফ-১৫ জেটটি ভূপাতিত হওয়ার পর থেকে নিখোঁজ পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্র ব্যাপক তৎপরতা চালিয়ে আসছে। এর আগে একই উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে আইআরজিসির হামলায় একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল এবং দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ইরানের এই দাবি এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে ভূপাতিত করা সর্বশেষ এই যুদ্ধবিমানের নির্দিষ্ট মডেল সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। আল জাজিরার সূত্রমতে, এই ঘটনার ফলে দুই দেশের স্পেশাল ফোর্সের মধ্যে সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা এখন তুঙ্গে। বর্তমানে ওই এলাকায় উদ্ধার অভিযান ও পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

নিখোঁজ পাইলট উদ্ধারে যাওয়া আরও একটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল ইরান

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ জেটের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, নিখোঁজ পাইলটের সন্ধানে পরিচালিত উদ্ধার অভিযানে বাধা দিতে গিয়ে তারা এই বিমানটিকে লক্ষ্যবস্তু করেছে।

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসি জানায়, উদ্ধার অভিযানে নিয়োজিত বিমানটি ইসফাহানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত করা হয়েছে। সংবাদ সংস্থাটি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া ওড়ার ছবি পোস্ট করে একে ‘ট্রাম্পের বিশাল পরাজয় ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছে।

উলেখ্য যে, গত ৩ এপ্রিল এফ-১৫ জেটটি ভূপাতিত হওয়ার পর থেকে নিখোঁজ পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্র ব্যাপক তৎপরতা চালিয়ে আসছে। এর আগে একই উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে আইআরজিসির হামলায় একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল এবং দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ইরানের এই দাবি এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে ভূপাতিত করা সর্বশেষ এই যুদ্ধবিমানের নির্দিষ্ট মডেল সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। আল জাজিরার সূত্রমতে, এই ঘটনার ফলে দুই দেশের স্পেশাল ফোর্সের মধ্যে সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা এখন তুঙ্গে। বর্তমানে ওই এলাকায় উদ্ধার অভিযান ও পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি রয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ