ঢাকা নিউজ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় ১৫ জন নিহত

ছবি : সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক এক ভয়াবহ হামলায় অন্তত ১৫ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বিভিন্ন প্রান্তে চালানো এসব হামলার খবর নিশ্চিত করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। হামলার এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইস্তাম্বুলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরসহ ১১টি গ্রাম ও শহরে রুশ হামলায় অন্তত চারজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। এছাড়া সুমি অঞ্চলে রাতের আঁধারে চালানো ড্রোন হামলায় একটি শিশুসহ ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলের নিকোপোল শহরের একটি বাজারে ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হন। পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলেও গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর টেলিগ্রাম বার্তার মাধ্যমে জানিয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনীর দাবি অনুযায়ী, রাশিয়ার ছোড়া ২৮৬টি ড্রোনের মধ্যে ২৬০টি ড্রোনই ভূপাতিত বা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে তারা। তবে এর মধ্যে ১১টি ড্রোন ১০টি নির্দিষ্ট স্থানে আঘাত হানতে সক্ষম হয় এবং ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ অন্তত ছয়টি স্থানে পাওয়া গেছে।

পাল্টা হামলার অংশ হিসেবে রাশিয়ার রোস্তভ অঞ্চলের তাগানরগ বন্দরনগরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। মূলত একটি বাণিজ্যিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। এছাড়া আজভ সাগরে একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগার ঘটনাও ঘটেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় ১৫ জন নিহত

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ