ঢাকা নিউজ

অন্তর্বর্তী সরকারের সময় হাম প্রতিরোধে মনোযোগ দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যর্থতা বা অন্য কোনো কারণে হাম-রুবেলা প্রতিরোধে প্রচারণা ও নিয়ন্ত্রণে যথাযথ মনোযোগ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার বেলা ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ২০২৬ সালের মধ্যে হামের প্রাদুর্ভাব নির্মূল এবং শিশুমৃত্যু শূন্যে নামিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রাথমিকভাবে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসূচি দেশের সব জেলায় সম্প্রসারণ করা হবে যাতে রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে। শিশুদের সুরক্ষায় এই বিশেষ টিকাদান কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলার দুটি উপজেলায় প্রায় ১ লাখ ২০ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় বর্তমানে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রামু উপজেলার রাজিয়া নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং জেলায় এখন পর্যন্ত মোট ৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালের সবশেষ পরিস্থিতি অনুযায়ী, শনিবার এক দিনেই কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে নতুন করে ২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলা সদর হাসপাতালেই ৪২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে জরুরি টিকাদান কর্মসূচি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময় হাম প্রতিরোধে মনোযোগ দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যর্থতা বা অন্য কোনো কারণে হাম-রুবেলা প্রতিরোধে প্রচারণা ও নিয়ন্ত্রণে যথাযথ মনোযোগ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার বেলা ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ২০২৬ সালের মধ্যে হামের প্রাদুর্ভাব নির্মূল এবং শিশুমৃত্যু শূন্যে নামিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রাথমিকভাবে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসূচি দেশের সব জেলায় সম্প্রসারণ করা হবে যাতে রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে। শিশুদের সুরক্ষায় এই বিশেষ টিকাদান কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলার দুটি উপজেলায় প্রায় ১ লাখ ২০ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় বর্তমানে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রামু উপজেলার রাজিয়া নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং জেলায় এখন পর্যন্ত মোট ৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালের সবশেষ পরিস্থিতি অনুযায়ী, শনিবার এক দিনেই কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে নতুন করে ২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলা সদর হাসপাতালেই ৪২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে জরুরি টিকাদান কর্মসূচি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ