ভারত যদি ভবিষ্যতে কোনো ‘দুঃসাহসিক পদক্ষেপ’ বা ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান চালানোর চেষ্টা করে, তবে কলকাতায় হামলার মাধ্যমে তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কড়া সতর্কবার্তার পাল্টায় তিনি এই মন্তব্য করেন। ২০২৫ সালের পাহেলগাম সন্ত্রাসী হামলার বর্ষপূর্তিকে সামনে রেখে খাজা আসিফ দাবি করেন, ভারত নিজেদের লোক বা আটক পাকিস্তানিদের ব্যবহার করে কোনো সাজানো হামলা চালিয়ে তার দায় পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা করতে পারে।
এর আগে চলতি সপ্তাহেও খাজা আসিফ ভারতকে সতর্ক করে বলেন যে, দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের কোনো সুযোগ নেই এবং পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রস্তুতি সম্পূর্ণ এবং যেকোনো উসকানির জবাব হবে অত্যন্ত দ্রুত ও পরিকল্পিত। পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত হয়েছে।
অন্যদিকে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কেরালায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেন। তিনি বলেন, পাকিস্তান যদি নতুন করে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তবে তা নজিরবিহীন ও কঠোর জবাবের মুখে পড়বে। রাজনাথ সিং দাবি করেন, গত বছরের পাহেলগাম হামলার পর ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিনদুর’-এর মাধ্যমে মাত্র ২২ মিনিটের মধ্যে পাকিস্তানের ভেতরে একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে তাদের চাপে ফেলেছিল।
রাজনাথ সিং আরও জানান যে, ভারতের ওই অভিযান এখনো শেষ হয়নি এবং পাকিস্তান পুনরায় কোনো ‘নোংরা কাজ’ করলে সশস্ত্র বাহিনী এমন জবাব দেবে যা তারা কখনো ভুলবে না। ভারতের দাবি অনুযায়ী, সেই অভিযানে অন্তত নয়টি সন্ত্রাসী শিবিরসহ পাকিস্তানের কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে ১০ মে উভয় পক্ষ যুদ্ধবিরতির আহ্বান জানালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হুমকিতে দুই দেশের মধ্যে পুনরায় উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার, ০৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন