ঢাকা নিউজ

কুমিল্লার জাঙ্গালিয়ায় দাঁড়িয়ে থাকা ৩টি এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি : সংগৃহীত

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ‘রয়েল কোচ’ পরিবহনের তিনটি এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ কালো ধোঁয়া দেখে স্থানীয়রা ও পরিবহন শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই বাস তিনটির ভেতরের সিটসহ অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস তিনটি বিকল অবস্থায় বাসস্ট্যান্ডে রাখা ছিল। অভিযোগ উঠেছে, এই পরিত্যক্ত বাসগুলোতে নিয়মিত মাদকের আসর বসত। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার কিছুক্ষণ আগে ৫ জন ব্যক্তিকে একটি বাস থেকে বের হয়ে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের সময় গ্যাস লাইটার বিস্ফোরণ বা অসাবধানতা থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসগুলোর অভ্যন্তরীণ কাঠামো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে। মাদক সেবনের বিষয়টিসহ সম্ভাব্য সকল কারণ মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

কুমিল্লার জাঙ্গালিয়ায় দাঁড়িয়ে থাকা ৩টি এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ‘রয়েল কোচ’ পরিবহনের তিনটি এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ কালো ধোঁয়া দেখে স্থানীয়রা ও পরিবহন শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই বাস তিনটির ভেতরের সিটসহ অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস তিনটি বিকল অবস্থায় বাসস্ট্যান্ডে রাখা ছিল। অভিযোগ উঠেছে, এই পরিত্যক্ত বাসগুলোতে নিয়মিত মাদকের আসর বসত। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার কিছুক্ষণ আগে ৫ জন ব্যক্তিকে একটি বাস থেকে বের হয়ে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের সময় গ্যাস লাইটার বিস্ফোরণ বা অসাবধানতা থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসগুলোর অভ্যন্তরীণ কাঠামো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে। মাদক সেবনের বিষয়টিসহ সম্ভাব্য সকল কারণ মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ