ঢাকা নিউজ

‘মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

ইরানকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কুরুচিপূর্ণ ভাষা এবং ক্রমাগত হামলার হুমকিকে তাঁর ‘মানসিক অস্থিরতা’র বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি। রোববার (৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ট্রাম্প বর্তমানে প্রচণ্ড রাজনৈতিক চাপের মুখে রয়েছেন এবং ক্রমেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন।

অধ্যাপক ইজাদির মতে, ট্রাম্প ভেবেছিলেন মাত্র তিন দিনের মধ্যেই ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তন করে ফেলবেন। কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জিত না হওয়ায় তিনি চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন। এই ব্যর্থতা থেকেই ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে উগ্রতা ও অকথ্য ভাষার ব্যবহার বাড়ছে বলে তিনি মনে করেন। ইজাদি আরও বলেন, ট্রাম্প সম্ভবত কোনো এক পর্যায়ে নিজেকে ‘বিজয়ী’ ঘোষণা করে এই যুদ্ধের অবসান ঘটাতে চাইবেন।

তবে রাজনৈতিক সমঝোতার বিষয়ে ইজাদি কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, ট্রাম্পের মতো একজন নেতার সঙ্গে এমন কোনো চুক্তিতে আসা সম্ভব নয় যা ইরানের জন্য লাভজনক হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, কোনো ইরানি রাজনীতিকের পক্ষে ট্রাম্পের হাতে দেশের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে ‘রাজনৈতিক আত্মহত্যা’র শামিল, যা ইরানের সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরানের নীতিনির্ধারকরা এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছেন। একদিকে যুদ্ধের ময়দানে পাল্টাপাল্টি আঘাত, আর অন্যদিকে এই ধরনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মধ্যপ্রাচ্যের সংকটকে এক নতুন মাত্রা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়। সূত্র: আল জাজিরা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

‘মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ