ইসরাইলের হাইফা শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর একটি বিধ্বস্ত স্থানের ধ্বংসস্তূপ থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার উদ্ধারকারী সংস্থার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে টাইমস অব ইসরাইল।
উদ্ধারকারী সংস্থা ইসরাইল ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে দীর্ঘ সময় ধরে যৌথভাবে উদ্ধার অভিযান চালানোর পর ধ্বংসস্তূপের নিচ থেকে ওই দুই মৃত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনাস্থলে এখনও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে যে, সেখানে আরও অন্তত দুইজন নিখোঁজ বা আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে এবং তাদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন