ঢাকা নিউজ

পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির

ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ইস্তাম্বুলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি এই আগ্রহের কথা জানান।

বৈঠককালে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আবারও রাশিয়া-ইউক্রেন সংলাপের আহ্বান জানান এবং কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে ইউক্রেনের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন তিনি।

অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন, তিনি যেকোনো ফরম্যাটে নেতাদের পর্যায়ে সরাসরি আলোচনায় বসতে ইচ্ছুক। তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে এই আলোচনার উদ্যোগ নেওয়া হলে কিয়েভ সেটিকে স্বাগত জানাবে বলেও তিনি উল্লেখ করেন।

ইউক্রেন যুদ্ধ থামাতে বর্তমানে কূটনৈতিক পথকে সক্রিয় করার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে বলে জানান ভলোদিমির জেলেনস্কি। এই আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদী সংকটের সমাধান খোঁজার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ইস্তাম্বুলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি এই আগ্রহের কথা জানান।

বৈঠককালে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আবারও রাশিয়া-ইউক্রেন সংলাপের আহ্বান জানান এবং কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে ইউক্রেনের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন তিনি।

অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন, তিনি যেকোনো ফরম্যাটে নেতাদের পর্যায়ে সরাসরি আলোচনায় বসতে ইচ্ছুক। তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে এই আলোচনার উদ্যোগ নেওয়া হলে কিয়েভ সেটিকে স্বাগত জানাবে বলেও তিনি উল্লেখ করেন।

ইউক্রেন যুদ্ধ থামাতে বর্তমানে কূটনৈতিক পথকে সক্রিয় করার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে বলে জানান ভলোদিমির জেলেনস্কি। এই আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদী সংকটের সমাধান খোঁজার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ