ঢাকা নিউজ

ট্রাম্পের হুমকিতে বিশ্ববাজারে তেলের দাম ফের ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়াল

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি না দিলে ইরানের অবকাঠামো ধ্বংস করা হবে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পর বিশ্ববাজারে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। সোমবার সকালে এশিয়ার বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ১.৬% বেড়ে ১১০.৮৫ ডলারে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রে তেলের দাম ০.৮% বেড়ে ১১২.৪০ ডলারে পৌঁছেছে।

গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প আল্টিমেটাম দিয়ে জানান, মঙ্গলবারের মধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালাবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা শুরুর পর থেকেই ইরান পাল্টা হুমকি দিয়ে আসছে যে, এই প্রণালি ব্যবহারকারী যেকোনো জাহাজের ওপর আক্রমণ চালানো হবে।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবহনের এই সরু জলপথে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে জ্বালানির দাম ও বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত সপ্তাহে ট্রাম্পের ধারাবাহিক হুমকির পর তেলের দাম ১০০ ডলারের উপরে উঠে যায়। ট্রাম্প সতর্ক করেছেন যে, মার্কিন বিমান হামলা ইরানকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নেবে।

এদিকে রোববারও উপসাগরীয় অঞ্চলে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পেট্রোকেমিক্যাল কারখানায় একাধিক হামলার কথা স্বীকার করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সোমবার হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের বেসামরিক অবকাঠামোতে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থের ওপর আক্রমণ আরও বাড়ানো হবে।

উদ্ভূত পরিস্থিতিতে তেল উৎপাদক দেশগুলোর জোট ওপেকপ্লাস মে মাসে উৎপাদন সামান্য বাড়ানোর সিদ্ধান্ত নিলেও তা কার্যকর হওয়া নিয়ে সংশয় রয়েছে। সংঘাতের কারণে জোটের কয়েকটি গুরুত্বপূর্ণ সদস্য দেশ উৎপাদন বাড়াতে পারছে না বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ট্রাম্পের হুমকিতে বিশ্ববাজারে তেলের দাম ফের ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়াল

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ