লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সিরিয়ার সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিংয়ে হামলার হুমকি দেওয়ার একদিন পরই এই আক্রমণ চালালো তেল আবিব। রোববার বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলি হামলায় ৪ জন এবং দক্ষিণ লেবাননে আরও ১০ জন প্রাণ হারান, যাদের মধ্যে এক পরিবারেরই ৬ জন সদস্য রয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের জনাহ এলাকায় চালানো এক হামলায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন। এই হামলাটি দেশটির বৃহত্তম সরকারি হাসপাতাল রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মাত্র ১০০ মিটার দূরে আঘাত হানে। রাজধানী ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে এই ধ্বংসাত্মক অভিযান চালানো হয়েছে।
এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা লেবানন উপকূল থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে একটি ইসরাইলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই লেবাননের এই হতাহতের ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে জনবহুল এলাকা ও হাসপাতালের নিকটবর্তী স্থানে হামলার ফলে সাধারণ মানুষের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন