ঢাকা নিউজ

ভূমধ্যসাগরে নৌযান ডুবিতে বাংলাদেশিসহ ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার দুই মরদেহ

ছবি : সংগৃহীত

ভূমধ্যসাগরে একটি কাঠের তৈরি নৌযান ডুবে অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশি নাগরিকরাও রয়েছেন। রোববার ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার বিকেলে লিবিয়ার নিয়ন্ত্রণাধীন এসএআর (সার্চ অ্যান্ড রেস্কিউ) জোন-এলাকায় নৌযানটি দুর্ঘটনার কবলে পড়ে। এটি লিবিয়ার উপকূলীয় শহর তাজাউর থেকে ১০৫ জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল। লিবিয়ার ভূমধ্যসাগরীয় তেলের খনি বৌরি অয়েল ফিল্ড থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে নৌযানটি ডুবে যায়।

ডুবে যাওয়া নৌযানটি থেকে এখন পর্যন্ত ৩৪ জনকে জীবিত এবং দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর এনজিও সংস্থাটি নিখোঁজদের জন্য শোক প্রকাশ করার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোকে নিরাপদ অভিবাসননীতি গ্রহণের আহ্বান জানিয়েছে।

এদিকে ল্যাম্পেদুসাভিত্তিক বার্তাসংস্থা আনসা নিউজ জীবিত যাত্রীদের বরাত দিয়ে ভিন্ন তথ্য প্রদান করেছে। তাদের দাবি অনুযায়ী, নৌযানটিতে মোট ১৮০ জন যাত্রী ছিলেন এবং কোস্ট গার্ডের উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই প্রায় ৮০ জন সাগরে ডুবে গেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ভূমধ্যসাগরে নৌযান ডুবিতে বাংলাদেশিসহ ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার দুই মরদেহ

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

ভূমধ্যসাগরে একটি কাঠের তৈরি নৌযান ডুবে অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশি নাগরিকরাও রয়েছেন। রোববার ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার বিকেলে লিবিয়ার নিয়ন্ত্রণাধীন এসএআর (সার্চ অ্যান্ড রেস্কিউ) জোন-এলাকায় নৌযানটি দুর্ঘটনার কবলে পড়ে। এটি লিবিয়ার উপকূলীয় শহর তাজাউর থেকে ১০৫ জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল। লিবিয়ার ভূমধ্যসাগরীয় তেলের খনি বৌরি অয়েল ফিল্ড থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে নৌযানটি ডুবে যায়।

ডুবে যাওয়া নৌযানটি থেকে এখন পর্যন্ত ৩৪ জনকে জীবিত এবং দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর এনজিও সংস্থাটি নিখোঁজদের জন্য শোক প্রকাশ করার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোকে নিরাপদ অভিবাসননীতি গ্রহণের আহ্বান জানিয়েছে।

এদিকে ল্যাম্পেদুসাভিত্তিক বার্তাসংস্থা আনসা নিউজ জীবিত যাত্রীদের বরাত দিয়ে ভিন্ন তথ্য প্রদান করেছে। তাদের দাবি অনুযায়ী, নৌযানটিতে মোট ১৮০ জন যাত্রী ছিলেন এবং কোস্ট গার্ডের উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই প্রায় ৮০ জন সাগরে ডুবে গেছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ