আফগানিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর চলমান অভিযান ‘অপারেশন গজব লিল-হক’-এর জেরে গত ৪০ দিনে অন্তত ৭৯৬ জন তালেবান সেনা নিহত এবং ১ হাজার ৪৩ জনেরও বেশি আহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য নিশ্চিত করেছেন।
তথ্যমন্ত্রী জানান, গত ২৭ ফেব্রুয়ারি অপারেশন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৭০০ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে আফগানিস্তানে তালেবান সেনাবাহিনীর ২৮৬টি ছাউনি ধ্বংস করা হয়েছে এবং ৪৪টি ছাউনি পাকিস্তানি সেনাদের দখলে এসেছে। এছাড়া ২৪৯টি ট্যাংক, সাঁজোয়া যান, আর্টিলারি গান এবং ড্রোন ধ্বংস করার দাবিও করেছে ইসলামাবাদ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ গত ২ ও ৩ এপ্রিল পাক-আফগান সীমান্তে সম্মুখ যুদ্ধে ৩৭ জন তালেবান যোদ্ধাকে পাকিস্তানি সেনারা প্রতিহত করেছে। পাকিস্তান অভিযোগ করে আসছে যে, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আফগানিস্তানের তালেবান সরকার আশ্রয় ও রসদ দিয়ে সহযোগিতা করছে। যদিও তালেবান সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়ায় পাকিস্তানের বিমান হামলার পর দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এর জবাবে ২৬ ফেব্রুয়ারি ডুরান্ড লাইনে আফগান সেনারা পাকিস্তানি চৌকিতে হামলা চালিয়ে বেশ কয়েকজন সেনাকে হত্যা ও অপহরণ করে। তার প্রেক্ষিতেই ২৭ ফেব্রুয়ারি ভোর থেকে পাকিস্তান ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে, যা বর্তমানেও অব্যাহত রয়েছে।

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন