সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও বিশ্বখ্যাত আলেম শায়খ সালেহ আল-ফাওজান রহস্যজনকভাবে ইন্টারনেট থেকে তার সমস্ত কর্মকাণ্ড ও উপস্থিতি সরিয়ে নিয়েছেন। এর মধ্যে রয়েছে তার অফিশিয়াল ওয়েবসাইট, প্রায় ১০ লাখ ফলোয়ারবিশিষ্ট এক্স অ্যাকাউন্ট এবং ১০ লক্ষাধিক সাবস্ক্রাইবারসম্পন্ন ইউটিউব চ্যানেল। দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তার কয়েক হাজার ফতোয়া, দরস, জুমার খুতবা এবং লেকচারের এক বিশাল আর্কাইভ এখন আর অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না।
শায়খ ফাওজানের অফিশিয়াল ওয়েবসাইটটি এখন আর সচল নেই এবং তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোও চিরতরে মুছে ফেলা হয়েছে। এর ফলে অনলাইন থেকে ১১,৭৮৩টি ফতোয়া, ১,৯৪৪টি দরস, ১৮৪টি জুমার খুতবা এবং ৫৭৮টি বিশেষ লেকচারের একটি বিশাল ইলমি ভান্ডার হারিয়ে গেল। দশকব্যাপী সংগৃহীত এই ধর্মীয় দিকনির্দেশনা ও ফতোয়াগুলো ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করত।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই অ্যাকাউন্টগুলো ভক্তদের দ্বারা পরিচালিত হওয়ার দাবি উঠলেও, ইতিপূর্বে শায়খ সালেহ আল-ফাওজান নিজেই এগুলোকে তার দাপ্তরিক মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। বর্তমানে এগুলোর একটিও অনলাইনে সক্রিয় নেই।
কী কারণে হঠাৎ করে সমস্ত প্ল্যাটফর্ম থেকে এই কনটেন্টগুলো সরিয়ে নেওয়া হলো, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। শায়খ আল-ফাওজান নিজেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রকাশ্য বিবৃতি দেননি। সব কটি প্ল্যাটফর্ম থেকে একই সঙ্গে তথ্যগুলো মুছে ফেলার বিষয়টি অনুসারীদের মাঝে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন