ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের একটি গোপন বা আন্ডারকাভার ইউনিটের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই চাঞ্চল্যকর ঘোষণা দেওয়া হয়।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি জানিয়েছেন, একটি বিশেষ অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটের নেতৃত্বে থাকা ওই ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহত ব্যক্তি কুদস ফোর্সের অত্যন্ত গোপনীয় কার্যক্রম পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে দাবি করেছে আইডিএফ।
ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হলেও ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন