ঢাকা নিউজ

গাজীপুরে বেশি দামে এলপিজি বিক্রি করায় বিএম এনার্জিকে ৩ লাখ টাকা জরিমানা

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে বিএম এনার্জি বিডি লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির প্লান্টে অভিযান চালিয়ে এই জরিমানা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল।

জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও ও মূলগাঁও এলাকায় অবস্থিত এই প্লান্টটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সংরক্ষণ ও সিলিন্ডারজাত করে বিতরণ করে থাকে। সম্প্রতি জ্বালানি সংকটের সুযোগ নিয়ে ডিলারদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। প্রতিটি সিলিন্ডারের পাইকারি মূল্য ১ হাজার ৬৩৩ টাকা নির্ধারিত থাকলেও ডিলারদের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে ১ হাজার ৭৪৫ টাকা করে নেওয়া হতো।

অভিযানের সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবি করে যে, অতিরিক্ত এই অর্থ পরবর্তীতে সমন্বয় করে দেওয়া হয়। তবে ডিলারদের অভিযোগ ছিল ভিন্ন। তারা জানান, প্রতি সিলিন্ডারে ২০ থেকে ৩০ টাকা ভাড়া বাবদ কেটে রাখা হলেও বাকি টাকা আর কখনোই সমন্বয় করা হয় না। কয়েকজন ডিলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়ে সরাসরি অভিযোগ দাখিল করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিলারদের কাছ থেকে আদায় করা অর্থের রসিদ ও চালানের মধ্যে বড় ধরনের গরমিল পাওয়া যায়। পরবর্তীতে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-এর ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিএম এনার্জি বিডি লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

গাজীপুরে বেশি দামে এলপিজি বিক্রি করায় বিএম এনার্জিকে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে বিএম এনার্জি বিডি লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির প্লান্টে অভিযান চালিয়ে এই জরিমানা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল।

জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও ও মূলগাঁও এলাকায় অবস্থিত এই প্লান্টটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সংরক্ষণ ও সিলিন্ডারজাত করে বিতরণ করে থাকে। সম্প্রতি জ্বালানি সংকটের সুযোগ নিয়ে ডিলারদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। প্রতিটি সিলিন্ডারের পাইকারি মূল্য ১ হাজার ৬৩৩ টাকা নির্ধারিত থাকলেও ডিলারদের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে ১ হাজার ৭৪৫ টাকা করে নেওয়া হতো।

অভিযানের সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবি করে যে, অতিরিক্ত এই অর্থ পরবর্তীতে সমন্বয় করে দেওয়া হয়। তবে ডিলারদের অভিযোগ ছিল ভিন্ন। তারা জানান, প্রতি সিলিন্ডারে ২০ থেকে ৩০ টাকা ভাড়া বাবদ কেটে রাখা হলেও বাকি টাকা আর কখনোই সমন্বয় করা হয় না। কয়েকজন ডিলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়ে সরাসরি অভিযোগ দাখিল করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিলারদের কাছ থেকে আদায় করা অর্থের রসিদ ও চালানের মধ্যে বড় ধরনের গরমিল পাওয়া যায়। পরবর্তীতে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-এর ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিএম এনার্জি বিডি লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ