ঢাকা নিউজ

বঙ্গোপসাগরে আগামী ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ

ছবি : সংগৃহীত

আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করা হবে। এই সময়কালে জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত করা থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালীন সাগর থেকে শুরু করে বাজার পর্যন্ত কঠোর নজরদারি চালানো হবে। প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

এছাড়া আসন্ন বৈশাখে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইলিশ রপ্তানির বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

বঙ্গোপসাগরে আগামী ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করা হবে। এই সময়কালে জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত করা থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালীন সাগর থেকে শুরু করে বাজার পর্যন্ত কঠোর নজরদারি চালানো হবে। প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

এছাড়া আসন্ন বৈশাখে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইলিশ রপ্তানির বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ