মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি ভেনেজুয়েলায় অত্যন্ত জনপ্রিয় এবং সুযোগ পেলে সেখানে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চান। সোমবার এক সংবাদ সম্মেলনে মজার ছলে তিনি এই মন্তব্য করেন। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প রসিকতা করে বলেন, ভেনেজুয়েলায় প্রার্থী হলে তিনি আগের যেকোনো প্রার্থীর চেয়ে বেশি সমর্থন পাবেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, "আমি আমেরিকার কাজ শেষ করে ভেনেজুয়েলায় যাব। খুব দ্রুত স্প্যানিশ ভাষা শিখে ফেলব—আমি ভাষা শেখায় বেশ দক্ষ। তারপর সেখানে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব।" তবে মজার ছলে এমন মন্তব্য করলেও তিনি বর্তমানে ভেনেজুয়েলার দায়িত্বে থাকা নেতৃত্বের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগ্রেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার বর্তমান কর্তৃপক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন বেশ ভালো এবং একে তিনি একটি সফল 'অংশীদারিত্ব' হিসেবে বর্ণনা করেছেন।
ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে ট্রাম্প আরও জানান যে, দেশটির সংঘাত মাত্র ৪৫ মিনিটেই শেষ হয়ে গেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনেজুয়েলা থেকে শত শত মিলিয়ন ব্যারেল তেল সংগ্রহ করেছে যা বর্তমানে হিউস্টনে পরিশোধিত হচ্ছে। ট্রাম্পের মতে, এই তেলের মাধ্যমেই যুদ্ধের যাবতীয় খরচ কয়েকবার উঠে এসেছে। বর্তমানে ভেনেজুয়েলায় 'ভালো মানুষ' দায়িত্বে আছে বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন