ঢাকা নিউজ

যুক্তরাষ্ট্রের আকাশে ‘ডুমসডে প্লেন’: ইরানে কি পরমাণু হামলার প্রস্তুতি?

ছবি : সংগৃহীত

ইরানকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের আকাশে দেখা গেছে প্রলয়ঙ্করী ‘ডুমসডে প্লেন’ বা ই-৪বি নাইটওয়াচ। সোমবার নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির ওপর এই বিশেষ বিমানটিকে চক্কর দিতে দেখা যাওয়ায় বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্ক পোস্ট ও ডেইলি মেইলের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

বোয়িং ই-৪বি নাইটওয়াচ বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধের সময় জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সুরক্ষা দিতে এবং সরকারের কার্যক্রম সচল রাখতে একটি ‘উড়ন্ত পেন্টাগন’ হিসেবে কাজ করে। ফ্লাইট ট্র্যাকারের তথ্য অনুযায়ী, বিমানটি নেব্রাস্কার অফুট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং অবতরণের আগে এলাকাটির চারপাশে অন্তত ছয়বার চক্কর দেয়। এই বিশেষ বিমানটি পারমাণবিক বিস্ফোরণ, সাইবার আক্রমণ এবং ইলেক্ট্রোম্যাগনেটিক পালস প্রতিরোধে সক্ষম।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে তার শান্তি পরিকল্পনায় সম্মত হতে এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য মঙ্গলবার (৭ এপ্রিল) রাত পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, "পুরো দেশটাকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়া যেতে পারে এবং সেই রাতটা হতে পারে আগামীকাল (মঙ্গলবার) রাত।"

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কাছে এ ধরনের চারটি ‘নাইটওয়াচ’ বিমান রয়েছে, যা জরুরি অবস্থায় প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক প্রধানদের জন্য আকাশস্থ কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। ৭ হাজার মাইলেরও বেশি পাল্লার এই বিমানটিতে ৬৭টি স্যাটেলাইট ডিশ ও অ্যান্টেনার মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমার ঠিক আগমুহূর্তে এই বিমানের উপস্থিতি ইরানের ওপর সম্ভাব্য বড় ধরনের বা পারমাণবিক হামলার প্রস্তুতির ইঙ্গিত কি না, তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের আকাশে ‘ডুমসডে প্লেন’: ইরানে কি পরমাণু হামলার প্রস্তুতি?

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ