ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, এ পর্যন্ত ১ কোটি ৪০ লাখেরও বেশি ইরানি নাগরিক দেশের সুরক্ষায় জীবন বিসর্জন দিতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন এবং তিনি নিজেও তাদের এই বীরত্বপূর্ণ অবস্থানের সাথে একাত্মতা প্রকাশ করছেন।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান এক অত্যন্ত কঠিন সময় পার করছে। গত ২৪ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরাইল বেশ কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ড চালিয়েছে, যার মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রভাবশালী সচিব আলী লারিজানি প্রাণ হারিয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ২,০৭৬ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৬,৫০০ জনে। এমন ভয়াবহ ও উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট পেজেশকিয়ান জাতির উদ্দেশ্যে এই ত্যাগের বার্তা দিলেন।
আলজাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে তিনি ব্যক্তিগতভাবে ইরানের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং ভবিষ্যতেও দেশের যে কোনো প্রয়োজনে সব ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবেন।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন