যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করার পর দেশটির বিভিন্ন আবাসিক এলাকায় ব্যাপক হামলা শুরু করেছে ওয়াশিংটন ও তেল আবিব। আলবোরজ প্রদেশের একটি জনবসতিপূর্ণ এলাকায় চালানো এই বিমান হামলায় দুই শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রায়ত্ত ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আলবোরজ প্রদেশের ডেপুটি গভর্নর এই প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। হামলায় আরও ২৪ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে, যাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আবাসিক এলাকার পাশাপাশি পশ্চিম ইরানের খোরামাবাদ বিমানবন্দরকে লক্ষ্য করেও বড় ধরনের বিমান হামলা চালানো হয়েছে। মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ বর্তমানে নিরূপণ করছে প্রাদেশিক কর্তৃপক্ষ।
এদিকে ইরানিয়ান রেড ক্রিসেন্ট দেশজুড়ে ১৭টি বেসামরিক অঞ্চলে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি তাদের এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী প্রতিরক্ষা বিহীন বেসামরিক নাগরিকদের ওপর এমন আক্রমণ স্পষ্টত যুদ্ধাপরাধ।
আল জাজিরার সূত্রমতে, গতরাত থেকে চলা এই দেশব্যাপী হামলায় এখন পর্যন্ত প্রায় দুই ডজনের মতো সাধারণ নাগরিক নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই শুরু হওয়া এই অভিযানে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন