ইরানের সাধারণ জনগণকে ট্রেন ব্যবহার না করার এবং রেললাইনের কাছাকাছি না যাওয়ার জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে ইসরাইল। মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে ইরানি সময় রাত ৯টা পর্যন্ত সারা দেশে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকা প্রয়োজন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফরাসি ভাষায় লেখা এক পোস্টে ইসরাইলি বাহিনী এই সতর্কবার্তা দেয়। সেখানে স্পষ্ট করা হয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনের ভেতরে থাকা বা রেললাইনের আশপাশে অবস্থান করা নাগরিকদের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারে।
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। চলমান এই উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইসরাইলের পক্ষ থেকে এমন নজিরবিহীন ঘোষণা এল।
এই সতর্কবার্তাটি এমন এক সময়ে প্রকাশ করা হলো যখন দুই পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে রয়েছে। বর্তমানে ইরানি নাগরিকদের জীবন ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এই ঘোষণা কার্যকর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন