যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষিত হলেও ইরান স্পষ্ট জানিয়েছে যে, এটি যুদ্ধের পূর্ণ সমাপ্তি নয়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার প্রতিটি বিষয় আলোচনায় চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি এই ১০ দফার বিস্তারিত প্রকাশ করেছে।
ইরানের দাবির প্রথম ও প্রধান শর্ত হলো, যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে আর কোনো প্রকার আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে রাখা এবং দেশটির পরমাণু সমৃদ্ধকরণের অধিকার মেনে নেওয়ার দাবি জানানো হয়েছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইরান কঠোর অবস্থান নিয়েছে। চতুর্থ ও পঞ্চম দফায় ইরানের ওপর আরোপিত প্রাথমিক ও দ্বিতীয় স্তরের সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ষষ্ঠ দফায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সকল ইরানবিরোধী প্রস্তাব বাতিলের দাবি করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) গভর্নর বোর্ডের গৃহীত সকল ইরানবিরোধী প্রস্তাবও বাতিলের শর্ত দেওয়া হয়েছে সপ্তম দফায়।
আঞ্চলিক ও আর্থিক ক্ষতির বিষয়ে ইরান সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছে। অষ্টম দফায় যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণ এবং নবম দফায় এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সকল যুদ্ধ বাহিনী সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। দশম ও শেষ দফায় লেবাননসহ সকল রণাঙ্গনে চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছে তেহরান। এ সকল শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ইরান তাদের চূড়ান্ত অবস্থানের পরিবর্তন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন