কাতারের রাজধানী দোহার মুরাইখ এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক শিশুসহ চারজন আহত হয়েছেন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আকাশেই ভূপাতিত করতে সক্ষম হলেও এর ধ্বংসাবশেষ একটি আবাসিক এলাকার ওপর আছড়ে পড়ে। এতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবারের এই ঘটনায় আহতদের মধ্যে একজন কাতারি শিশু রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পরপরই জরুরি সেবার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কাতারি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের পতনের ফলে সংশ্লিষ্ট আবাসিক ভবনে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন