ঢাকা নিউজ

কূটনৈতিক বার্তায় ‘ড্রাফট’ বিভ্রাট: শেহবাজ শরিফের টুইট নিয়ে ইন্টারনেটে তোলপাড়

ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি টুইট বার্তাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরস ও সমালোচনার ঝড় উঠেছে। একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তার শুরুতে ‘Draft’ শব্দটি থেকে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত পোস্টটির আগের একটি সংস্করণে ‘Draft - Pakistan's PM Message on X’ লেখা ছিল, যা চূড়ান্ত পোস্টে সরিয়ে ফেলা হলেও এক্স-এর এডিট ফিচারের কারণে ব্যবহারকারীদের নজরে চলে আসে।

নেটিজেনদের দাবি, বার্তাটি সঠিকভাব প্রুফরিড না করেই সরাসরি কপি-পেস্ট করা হয়েছে। বিশেষ করে ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর এক্স পোস্ট’ কথাটি থাকায় অনেকেই ধারণা করছেন, এই বার্তাটি পাকিস্তানের বাইরের কোনো পক্ষ থেকে লিখে দেওয়া হয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, যিনি একটি টুইট ঠিকমতো পোস্ট করতে পারেন না, তিনি দেশ পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্য একজন ইঙ্গিত দিয়েছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশিত বার্তাই হয়তো প্রধানমন্ত্রী পোস্ট করেছেন।

মূল টুইট বার্তায় শেহবাজ শরিফ মধ্যপ্রাচ্যের যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পকে দুই সপ্তাহের সময়সীমা বাড়ানোর এবং ইরানকে শুভেচ্ছার নিদর্শন হিসেবে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার অনুরোধ জানিয়েছিলেন। এছাড়া সকল পক্ষকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি মেনে চলারও আহ্বান জানান তিনি। আশ্চর্যজনকভাবে, এই পোস্টের পরপরই ট্রাম্প ইরানের সঙ্গে ঠিক দুই সপ্তাহের জন্যই যুদ্ধবিরতির ঘোষণা দেন।

এমন এক স্পর্শকাতর সময়ে এই সোশ্যাল মিডিয়া বিভ্রাট ঘটল যখন পাকিস্তান এই সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ১০ এপ্রিল পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজন করবে। তবে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্তে এমন অসতর্কতা পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেশাদারিত্ব নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে বিতর্কের জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

কূটনৈতিক বার্তায় ‘ড্রাফট’ বিভ্রাট: শেহবাজ শরিফের টুইট নিয়ে ইন্টারনেটে তোলপাড়

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি টুইট বার্তাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরস ও সমালোচনার ঝড় উঠেছে। একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তার শুরুতে ‘Draft’ শব্দটি থেকে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত পোস্টটির আগের একটি সংস্করণে ‘Draft - Pakistan's PM Message on X’ লেখা ছিল, যা চূড়ান্ত পোস্টে সরিয়ে ফেলা হলেও এক্স-এর এডিট ফিচারের কারণে ব্যবহারকারীদের নজরে চলে আসে।

নেটিজেনদের দাবি, বার্তাটি সঠিকভাব প্রুফরিড না করেই সরাসরি কপি-পেস্ট করা হয়েছে। বিশেষ করে ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর এক্স পোস্ট’ কথাটি থাকায় অনেকেই ধারণা করছেন, এই বার্তাটি পাকিস্তানের বাইরের কোনো পক্ষ থেকে লিখে দেওয়া হয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, যিনি একটি টুইট ঠিকমতো পোস্ট করতে পারেন না, তিনি দেশ পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্য একজন ইঙ্গিত দিয়েছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশিত বার্তাই হয়তো প্রধানমন্ত্রী পোস্ট করেছেন।

মূল টুইট বার্তায় শেহবাজ শরিফ মধ্যপ্রাচ্যের যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পকে দুই সপ্তাহের সময়সীমা বাড়ানোর এবং ইরানকে শুভেচ্ছার নিদর্শন হিসেবে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার অনুরোধ জানিয়েছিলেন। এছাড়া সকল পক্ষকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি মেনে চলারও আহ্বান জানান তিনি। আশ্চর্যজনকভাবে, এই পোস্টের পরপরই ট্রাম্প ইরানের সঙ্গে ঠিক দুই সপ্তাহের জন্যই যুদ্ধবিরতির ঘোষণা দেন।

এমন এক স্পর্শকাতর সময়ে এই সোশ্যাল মিডিয়া বিভ্রাট ঘটল যখন পাকিস্তান এই সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ১০ এপ্রিল পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজন করবে। তবে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্তে এমন অসতর্কতা পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেশাদারিত্ব নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে বিতর্কের জন্ম দিয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ