চুয়াডাঙ্গায় আঘাত হেনেছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়। মঙ্গলবার রাতে বয়ে যাওয়া এই ঝড়ে জেলাজুড়ে গাছপালা ভেঙে পড়া ও ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঝড়ের সময় বাড়ির তিনতলার ছাদ থেকে পড়ে মকলেছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টি শুরু হলে মকলেছুর রহমান ছাদে থাকা টিন নামাতে গিয়েছিলেন। এসময় বাতাসের তীব্রতায় ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝড়ের দাপটে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প এলাকায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় গাছ অপসারণ করে সড়কটি স্বাভাবিক করা হয়। জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার।
ঝড়ে বিভিন্ন স্থানে আম ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেলাজুড়ে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঝড়ের সময় ছাদ থেকে পড়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন