নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তেলের ডিপোর এক কর্মকর্তার বাসায় মধ্যরাতে ফিল্মি স্টাইলে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ৩টার পর নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় পদ্মা পেট্রোলিয়াম ডিপোর গোদনাইল শাখার কর্মকর্তা মঞ্জিল মোর্শেদের বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাত দল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে পৌনে এক কোটি টাকার সমমূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির পেছনের বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা পরিবারের সদস্যদের মোবাইল ফোন কেড়ে নেয় এবং চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে স্বামী, স্ত্রী ও সন্তানদের একটি কক্ষে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতরা নিজেদের পরিচয় দিয়ে বলে, "আমরা চোর না, আমরা ডাকাত।" তারা আলমারির চাবি ছিনিয়ে নিয়ে আলমারি ও লকার তছনছ করে নগদ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটে নেয়।
পরিবারের সদস্য মায়েজ ইবনে মোর্শেদ জানান, মাত্র ২০ মিনিটের মধ্যে ডাকাতরা প্রায় ৩২ ভরি স্বর্ণালংকার (যার বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা), নগদ আড়াই লাখ টাকা, দামী ঘড়ি ও শাড়িসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। সব মিলিয়ে লুটের পরিমাণ প্রায় পৌনে এক কোটি টাকা বলে দাবি করছে পরিবারটি। স্থানীয়দের ধারণা, ডাকাত দলটি আগে থেকেই বাড়িটি রেইকি করে এই হামলা চালিয়েছে।
ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ডাকাতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং তদন্তের কাজ শুরু হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন