ঢাকা নিউজ

খামেনির চল্লিশার দিনে ইরানে লাখো মানুষের সমাবেশ ও যুদ্ধবিরতির ঘোষণা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ৪০তম দিন বা ‘চল্লিশা’ আজ বুধবার পালিত হচ্ছে। এই ধর্মীয় বিশেষ দিনটি উপলক্ষে ইরানের রাজপথে লাখো মানুষের সমাগম হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হওয়ার পর ওই দিন থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল দেশ দুটি।

ইরানি ধর্মীয় সংস্কৃতিতে মৃত্যুর ৪০তম দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ‘চেহলাম’ নামে পরিচিত। বাবার মৃত্যুর পর খামেনির ছেলে মোজতাবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে নতুন এই নেতা এখন পর্যন্ত জনসম্মুখে উপস্থিত হননি।

কাকতালীয়ভাবে আলি খামেনির এই চেহলামের দিনেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামনে ১০ দফা দাবি পেশ করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দাবিগুলোকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করেই এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

খামেনির চল্লিশার দিনে ইরানে লাখো মানুষের সমাবেশ ও যুদ্ধবিরতির ঘোষণা

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ৪০তম দিন বা ‘চল্লিশা’ আজ বুধবার পালিত হচ্ছে। এই ধর্মীয় বিশেষ দিনটি উপলক্ষে ইরানের রাজপথে লাখো মানুষের সমাগম হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হওয়ার পর ওই দিন থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল দেশ দুটি।

ইরানি ধর্মীয় সংস্কৃতিতে মৃত্যুর ৪০তম দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ‘চেহলাম’ নামে পরিচিত। বাবার মৃত্যুর পর খামেনির ছেলে মোজতাবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে নতুন এই নেতা এখন পর্যন্ত জনসম্মুখে উপস্থিত হননি।

কাকতালীয়ভাবে আলি খামেনির এই চেহলামের দিনেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামনে ১০ দফা দাবি পেশ করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দাবিগুলোকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করেই এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ