ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার যুদ্ধবিরতির শর্ত তোয়াক্কা না করে লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশের পর বুধবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে অন্তত ১০ জন লেবাননি নাগরিক নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী সব ফ্রন্টে যুদ্ধ থামানোর শর্ত থাকলেও ইসরাইল আগেই জানিয়েছিল যে, তারা লেবাননের ক্ষেত্রে এই শর্ত মানবে না। সেই ঘোষণার পরপরই দক্ষিণ লেবাননের সিডন শহরের একটি ক্যাফেতে ইসরাইলি হামলায় ৮ জন নিহত এবং ২৮ জন আহত হন। এছাড়া রাস এল-আইন এলাকায় একটি গাড়িতে হামলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে এবং ওয়াদি বারঘাজ এলাকায় যুদ্ধবিমানের বোমাবর্ষণের খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরাইলের সামরিক মুখপাত্র আভিচাই আদরাই টাইর শহরের বাসিন্দাদের জাহরানি নদীর উত্তরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, লেবাননের ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিট বর্তমান ভয়াবহ পরিস্থিতির কারণে বাস্তুচ্যুত মানুষদের নিজ এলাকায় ফিরে না যাওয়ার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে।
গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে লেবাননে এ পর্যন্ত ১,৫০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১২ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাচ্ছে এবং একটি ‘বাফার জোন’ তৈরির লক্ষ্যে নতুন নতুন এলাকা দখলের সামরিক পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন