ইরানে আগ্রাসন চালাতে গিয়ে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সহায়তা না পেয়ে পশ্চিমা এই সামরিক জোটের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হওয়ার পর তিনি আবারও ন্যাটো মিত্রদের কড়া সমালোচনা করেছেন, কারণ তারা ইরানবিরোধী যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।
ট্রাম্পের অভিযোগ, জোটটি যখন প্রয়োজন ছিল তখন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি। বিশেষ করে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানবিরোধী অভিযানে ন্যাটোর অনুপস্থিতি তাঁকে চরম ক্ষুব্ধ করেছে। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়া সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ সময়ে মিত্রদের অসহযোগিতাকে তিনি নজিরবিহীন ব্যর্থতা হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ১৯৪৯ সালে গঠিত এই জোটের সংবিধানে কোনো এক সদস্য আক্রান্ত হলে সবার ঝাঁপিয়ে পড়ার নিয়ম থাকলেও, ইরান ইস্যুতে মিত্ররা ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি। এই মতভেদের ফলে দীর্ঘদিনের পুরনো এই সামরিক জোটের ভবিষ্যৎ ও কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন