ঢাকা নিউজ

৪০ দিন পর খুলে দেওয়া হলো আল-আকসা মসজিদ

৪০ দিন পর খুলে দেওয়া হলো আল-আকসা মসজিদ
ছবি : সংগৃহীত

দীর্ঘ ৪০ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে মুসলিমদের জন্য পবিত্র আল-আকসা মসজিদ খুলে দিয়েছে ইসরাইল। ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযানের প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মসজিদটিতে ফিলিস্তিনিদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল তেল আবিব।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, ফজরের আজানের সময় মসজিদের দরজা উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথে শত শত ফিলিস্তিনি মুসল্লি আল-হারাম আল-শরিফ প্রাঙ্গণে প্রবেশ করেন। দীর্ঘ বিরতির পর প্রিয় মসজিদে ফিরতে পেরে অনেককে আবেগাপ্লুত হয়ে কান্না করতে এবং কৃতজ্ঞতা স্বরূপ সিজদায় লুটিয়ে পড়তে দেখা যায়।

উল্লেখ্য, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম এবার ঈদুল ফিতরের নামাজও আল-আকসা মসজিদে পড়তে দেওয়া হয়নি, যা ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। মসজিদ বন্ধ থাকাকালীন ৬ এপ্রিল ইসরাইলের বিতর্কিত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতেমার বেন-গভির সেখানে প্রবেশ করেছিলেন। বর্তমানে মসজিদের পাশাপাশি খ্রিস্টানদের পবিত্র স্থান 'চার্চ অব দ্য হলি সেপালকার'-ও খুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

৪০ দিন পর খুলে দেওয়া হলো আল-আকসা মসজিদ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

দীর্ঘ ৪০ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে মুসলিমদের জন্য পবিত্র আল-আকসা মসজিদ খুলে দিয়েছে ইসরাইল। ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযানের প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মসজিদটিতে ফিলিস্তিনিদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল তেল আবিব।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, ফজরের আজানের সময় মসজিদের দরজা উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথে শত শত ফিলিস্তিনি মুসল্লি আল-হারাম আল-শরিফ প্রাঙ্গণে প্রবেশ করেন। দীর্ঘ বিরতির পর প্রিয় মসজিদে ফিরতে পেরে অনেককে আবেগাপ্লুত হয়ে কান্না করতে এবং কৃতজ্ঞতা স্বরূপ সিজদায় লুটিয়ে পড়তে দেখা যায়।

উল্লেখ্য, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম এবার ঈদুল ফিতরের নামাজও আল-আকসা মসজিদে পড়তে দেওয়া হয়নি, যা ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। মসজিদ বন্ধ থাকাকালীন ৬ এপ্রিল ইসরাইলের বিতর্কিত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতেমার বেন-গভির সেখানে প্রবেশ করেছিলেন। বর্তমানে মসজিদের পাশাপাশি খ্রিস্টানদের পবিত্র স্থান 'চার্চ অব দ্য হলি সেপালকার'-ও খুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ