লেবাননের বিভিন্ন জনপদে ইসরাইলের ব্যাপক ও প্রাণঘাতী বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হওয়ার ঘটনায় দেশটিতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বালবেক, নাবাতিহ, সিডন এবং টায়ারের মতো জনবহুল এলাকাগুলোতে চালানো এই আক্রমণকে চলমান সংঘাতের অন্যতম রক্তক্ষয়ী দিন হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
লেবানন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির প্রচেষ্টা চললেও ইসরাইল তা উপেক্ষা করে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্সি এই আগ্রাসনকে ‘মানবিক মূল্যবোধের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ হিসেবে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে যে, গত ১৫ মাসে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘিত হলেও তা রোধে কার্যকর কোনো বৈশ্বিক পদক্ষেপ নেওয়া হয়নি।
অন্যদিকে, ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুত ও দক্ষিণ লেবাননের ১০০টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে। ইসরাইলের সেনাপ্রধান ইয়েল জামির এই সামরিক অভিযান ‘বিরতিহীনভাবে’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বর্তমানে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকার আশঙ্কায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে লেবাননের সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন