দীর্ঘ গণহত্যা ও সংঘাতের প্রেক্ষাপটে ফিলিস্তিনি শিশুদের অধিকার নিয়ে কথা বলাকেও এবার 'অপরাধ' হিসেবে গণ্য করছে ইসরাইল। ইসরাইলি বাহিনীর অব্যাহত চাপ ও সংস্থাগুলোকে ‘কালো তালিকাভুক্ত’ করার কারণে ফিলিস্তিনের শীর্ষ শিশু অধিকার সংস্থা ‘ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল, প্যালেস্টাইন’ (DCIP) তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ ৩৫ বছর ধরে নিপীড়িত শিশুদের সুরক্ষায় কাজ করার পর বর্তমানে তারা কার্যক্রম চালিয়ে যেতে অসমর্থ। তাদের অভিযোগ, ইসরাইল ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোকে পরিকল্পিতভাবে অপরাধী হিসেবে চিত্রায়িত করছে। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনি শিশুরা বর্তমানে গণহত্যা, বর্ণবৈষম্য এবং সামরিক দখলদারিত্বের এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে।
সংস্থাটি তাদের বিদায়ী বার্তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন ফিলিস্তিনি শিশুদের সুরক্ষার এই মহান দায়িত্ব গ্রহণ করে এবং শিশুদের একটি নিরাপদ ভবিষ্যতের জন্য লড়াই অব্যাহত রাখে। আল জাজিরার বরাতে জানা যায়, যুদ্ধবিরতি ঘোষণার পরও শিশুদের অধিকার রক্ষায় নিয়োজিত সংস্থাগুলোর ওপর এই ধরনের নিষেধাজ্ঞা ও চাপ মানবাধিকার কর্মীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন