ঢাকা নিউজ

লেবানন ইস্যুতে ট্রাম্পের উল্টো দাবি

লেবানন ইস্যুতে ট্রাম্পের উল্টো দাবি
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতির শর্ত নিয়ে চরম বিভ্রান্তি ও মতবিরোধ দেখা দিয়েছে। চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা থাকলেও ইসরাইল তা মানছে না; বরং লেবাননে বর্বরোচিত হামলা চালিয়ে অন্তত ২৬৪ জনকে হত্যা করেছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের পক্ষে সাফাই গেয়ে দাবি করেছেন, লেবানন এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়।

ট্রাম্পের মতে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের লড়াই একটি ‘আলাদা সংঘর্ষ’ এবং এই কারণেই তারা চুক্তির বাইরে রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র কারোলিন ল্যাভেটও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তবে এই দাবি চুক্তির মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। শাহবাজ শরিফ স্পষ্ট জানিয়েছেন যে, এই যুদ্ধবিরতি লেবাননসহ পুরো অঞ্চলের জন্য প্রযোজ্য।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে তারা যুদ্ধবিরতি চায় নাকি ইসরাইলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়। লেবানন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারীদের মধ্যে এই প্রকাশ্য মতভেদ মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ইসরাইলকে ব্যবহার করে যুদ্ধ অব্যাহত রেখে চুক্তি অমান্য করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

লেবানন ইস্যুতে ট্রাম্পের উল্টো দাবি

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতির শর্ত নিয়ে চরম বিভ্রান্তি ও মতবিরোধ দেখা দিয়েছে। চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা থাকলেও ইসরাইল তা মানছে না; বরং লেবাননে বর্বরোচিত হামলা চালিয়ে অন্তত ২৬৪ জনকে হত্যা করেছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের পক্ষে সাফাই গেয়ে দাবি করেছেন, লেবানন এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়।

ট্রাম্পের মতে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের লড়াই একটি ‘আলাদা সংঘর্ষ’ এবং এই কারণেই তারা চুক্তির বাইরে রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র কারোলিন ল্যাভেটও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তবে এই দাবি চুক্তির মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। শাহবাজ শরিফ স্পষ্ট জানিয়েছেন যে, এই যুদ্ধবিরতি লেবাননসহ পুরো অঞ্চলের জন্য প্রযোজ্য।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে তারা যুদ্ধবিরতি চায় নাকি ইসরাইলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়। লেবানন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারীদের মধ্যে এই প্রকাশ্য মতভেদ মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ইসরাইলকে ব্যবহার করে যুদ্ধ অব্যাহত রেখে চুক্তি অমান্য করছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ